কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) মনোনীত প্রার্থী আলাল মিয়ার নেতৃত্বে হোসেনপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দপুর ইউনিয়নের বাসদের দলীয় কার্যালয় থেকে গণ-মিছিলটি শুরু হয়ে এটি হোসেনপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ জেলা সদরের দিকে রওনা দেয়। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, নারী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে যোগদান করেন।
গণমিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আলাল মিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী) প্রতীক ‘কাঁচি’ মার্কা প্রতিকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান । তিনি বলেন, সংসদে শোষিত মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিতে কাঁচি প্রতীকে ভোট দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করুন। গণমিছিল ও পথসভায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিরসন, কৃষকের জন্য ন্যায্যমূল্য কৃষি উপকরণ দেয়া এবং নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিও তুলে ধরা হয়। গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ৷