সুনামগঞ্জের মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ এ্যামো উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। এ ঘটনায় অস্ত্রের মালিকানার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মধ্যনগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝুমকা ইলেকট্রনিক্সের গোডাউন থেকে মো. জাহাঙ্গীর আলম এবং একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের দ্বিতীয় তলার ৩ নম্বর কক্ষ থেকে মো. মিজানুর রহমান ফরহাদকে আটক করা হয়।

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় নির্মিত এয়ারগান এনএক্স-২০০ মডেলের দুটি এবং ৯৬৫ রাউন্ড এ্যামো।

আটককৃতরা হলেন মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের মো. নেহার উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং হাবিবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান ফরহাদ।

সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}