নগরীর আকবরশাহ হতে অপহরণপূর্বক পর্ণগ্রাফী ও চাঁদাবাজী মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম
ইসমাইল ইমন চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকা হতে অপহরণপূর্বক পর্ণগ্রাফী ও চাঁদাবাজী মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফ’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার মামলা নং-০৬, তারিখঃ ১৬ আগষ্ট ২০২৫ইং ধারাঃ ২০১২ সালের পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনের ৮(১)/৮(২)/৮(৩)/৮(৭), তৎসহ ১৪৩/৩৪২/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী রাকিবুল ইসলাম আসিফ চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ জানুয়ারি বিকেল আনুমানিক ০৪:৪০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন মিনার চত্তর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রাকিবুল ইসলাম আসিফ (২১), পিতা-রফিকুলি ইসলাম মিয়া, সাং-নিউ মনছুরাবাদ, থানা-আকবরশাহ, চট্টগ্রাম মহানগর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।