গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিনা চাষে সরিষা আবাদ বৃদ্ধির সম্ভাবনা কাজে লাগাতে মাঠ পর্যায়ে সরাসরি কৃষকদের পাশে গিয়ে পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এতে কৃষকদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি কম খরচে বেশি ফলনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি গাইবান্ধার সুযোগ্য উপপরিচালক মো. আতিকুল ইসলাম নিজে মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিনা চাষে সরিষা আবাদ পদ্ধতির সুবিধা, বীজ বপনের কৌশল, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষক মো. আসাদুজ্জামান এবং সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। কৃষকরা জানান, এ পদ্ধতিতে জমি চাষের ঝামেলা না থাকায় সময় ও খরচ দুটোই কম লাগে। পাশাপাশি কৃষি কর্মকর্তাদের সরাসরি মাঠে এসে পরামর্শ দেওয়ায় তারা আরও উৎসাহিত হচ্ছেন। কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে সাঘাটায় আগামী মৌসুমে বিনা চাষে সরিষা আবাদ আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}