বরগুনার বেতাগীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামী এক জরুরি সম্মেলনের আয়োজন করে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বেতাগী বাসস্ট্যান্ডস্থ জামাত প্রার্থী ডা: সুলতান আহমদের নির্বাচনি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা জামাতের সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না, উপস্থিত ছিলেন, পৌর জামাতের সহসভাপতি হাফেজ মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: বশির উদ্দীন সহ অন্যান্যরা।
এসময় উল্লেখ করা হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (৪ ফ্রেরুয়ারি) সকালে জামায়াত প্রার্থীর জনসংযোগ কার্যক্রম চলছিল। এরই মধ্যে বেতাগী সরকারি কলেজের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের জনসংযোগ চলাকালে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি হলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় ছিল।
তিনি অভিযোগ করেন, এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপির কিছু সমর্থক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগযোগ মাধ্যমে সংঘর্ষের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে, যা এখানকার শান্ত ও সুস্থ পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর নারী কর্মীরা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাতে গিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত ও অশোভন আচরণের শিকার হচ্ছেন। সম্প্রতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নারী কর্মীরা প্রচারণা চালানোর সময় বিএনপির কিছু সমর্থক তাদের সঙ্গে অশালীন আচরণ করে এবং তাদের ব্যাগে টাকা রয়েছে ভোটারদের মধ্যে বিতরণের জন্য এমন ভিত্তিহীন অভিযোগ তোলেন। তাছাড়াও দলের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং কর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}