চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন বাগওয়ান এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান ও ০১টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নং বাগওয়ান ইউপির ৪নং ওয়ার্ডের পাচকিন গ্রাম এলাকার জনৈক রুবেল এর বসতবাড়ি সংলগ্ন ঝোপের মধ্যে ০১টি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান ও ০১টি কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর আনুমানিক ০৫:০৫ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান এবং ০১টি ১২ বোর কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}