ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরের জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের দিকনির্দেশনায় এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়।

দুর্গম চরাঞ্চলে কোনো প্রকার উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার জন্য মহড়াটি করা হয়েছে। এ সময় স্থানীয় ভোটাররা ছাড়াও পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}