১শ ৭৪ বোতল এ্যালকোহল সহ আমিরুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসক আটক করেছেন,ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী হোমিও হল থেকে তাকে আটক করা হয়। তিনি পৌর শহরের আর্দশপাড়ার মৃত আয়নাল হকের ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা বলেন,গোপন সংবাদে জানতে পারি কোটচাঁদপুর বাসস্ট্যান্ডের সোনালী হোমিও হলে অবৈধ এ্যালকোহল মজুত রয়েছে। এরপেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে আব্দুর রশিদ সঙ্গীয় সদস্য সহ ওই দোকানে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় ওখান থেকে উদ্ধার করা হয় ১ শ ৭৪ বোতল এ্যালকোহল। আটক করা হয় হোমিও চিকিৎসক আমিরুল ইসলাম কে। পরে মামলা দিয়ে আসামি ও উদ্ধার হওয়া এ্যালকোহল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এস আই) দেলোয়ার হোসেন বলেন,১৭.৪ লিটার এ্যালকোহল সহ একজন থানায় হস্তান্তর করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয় থানায় মামলা হয়েছে।