ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ প্রায় দুই দশকপর আজ শনিবার উত্তরের সীমান্ত ঘেষা নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পৌর মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। তার আগমনকে ঘিরে নীলফামারী জেলায় বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ উদ্দিপনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তার আগমনের খবরে জেলার সবকটি উপজেলায় শুক্রবার রাতে আনন্দ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। তাকে বরণ করতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ কাজ শেষ হয়েছে । মাঠের সামনের অংশ বাঁশ দিয়ে ঘিরে মঞ্চের কাঠামো গড়ে তোলা হয়েছে।

সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্ব ও সদস্য সচিব সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় জেলার চারটি আসনের বিএনপি মনোনিত প্রার্থীরা বক্তব্য রাখবেন। জেলা আহবায়ক সেলিম ফারুক বলেন, আজ দুপুর ১টায় দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে তারেক রহমানের আগমনকে সামনে রেখে পুরো শহর ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলের শীর্ষ নেতার জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে আশা করছেন জেলা বিএনপির সদস্য আখতারুজ্জামান সুমন ।

সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ ছাড়া নীলফামারী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের প্রার্থী আব্দুল গফুর সরকার, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের প্রার্থী সৈয়দ আলী ও নীলফামারী-১ আসনের জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নীলফামারীতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে, এটি হবে স্মরনকালের সর্ববৃহৎ একটি জনসভা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}