নীলফামারীর ডোমারে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা, মিছিল ও লিফলেট বিতরন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডোমার উপজেলা সভাপতি মো. আল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইচআরডি সম্পাদক রবিউল ইসলাম, সাবেক নীলফামারী জেলা সভাপতি নুর ইসলাম, ডোমার উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সোহেল রানা সহ আরও অনেকে।

বক্তারা বলেন, আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই তাহলে গণভোটে হ্যা এর পক্ষে ভোট দিতে হবে। গণভোটের মধ্য দিয়ে যারা নারীদের হেনস্তা করে, চাঁদাবাজি করে এবং নানান অপকর্ম করে তাদের বিরুদ্ধে হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে ডোমার বাস স্টান্ডে এসে শেষ হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}