চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার একপক্ষীয় ও হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে টানা এক সপ্তাহ ধরে কর্মবিরতিতে অংশ নেওয়া শ্রমিকদের বিরুদ্ধে অন্যায় নির্যাতন, নিপীড়ন ও গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির আহ্বায়ক জাহিদুল করিম কচি এবং সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কর্মবিরতিতে অংশ নেওয়ার অভিযোগে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি এবং সিভিল, বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্যাডারের (সিবিইসি) ১৫ জন কর্মীর আবাসন বরাদ্দ বাতিলের আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে কর্মবিরতিতে অংশ নেওয়ার কারণে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময় সামনে রেখে এমন স্পর্শকাতর ও রাষ্ট্রীয় অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত দায়িত্বহীনতার পরিচায়ক। এ ধরনের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}