কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোট কেনার অভিযোগে নগদ টাকাসহ জামায়াতের এক নেতাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অভিযোগ রয়েছে, ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাবিবুর রহমান হেলালী জহির ডাক্তার বাড়িতে একটি বৈঠক শেষে নিয়ামত কান্দি দাখিল মাদ্রাসার সামনে স্থানীয়দের হাতে আটক হন। এ সময় তার সঙ্গে থাকা ড্রাইভার মহসিনকেও আটক করা হয়। স্থানীয়রা দাবি করেছেন, তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে পৌঁছান। তিনি প্রাইভেট কার জব্দ করে আটক ব্যক্তিদের মুরাদনগর থানায় হস্তান্তর করেন। স্থানীয়রা জানান, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে তারা আইনের সহযোগিতা চান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}