সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঐতিহাসিক ও অভূতপূর্ব বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান, দলের সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার পর চব্বিশের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচন ইতোমধ্যে দেশবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চট্টগ্রাম প্রেস ক্লাব সহ দেশবাসীর প্রত্যাশা—বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের আস্থা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}