ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৩২ গাইবান্ধা-০৪ এর ঘোষিত ফলাফল স্থগিত করণসহ ৫টি কেন্দ্রের পূণঃভোট গ্রহন ও সকল কেন্দ্রের ভোট পুণঃগণনার দাবীতে সংবাদ সম্মেলন করেছে, ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-০৪ এর সংসদ সদস্য প্রার্থী আব্দুর রহিম সরকার।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী
গাইবান্ধা জেলা শাখা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে আব্দুর রহিম সরকার দাবী করেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনিত ৩২ গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদন্দ্বিতা করেন।
তার প্রতীক দাঁড়িপাল্লা। ওই আসনের ভোট গ্রহণ ও গণনায় ব্যাপক অনিয়ম হয়েছে। কেন্দ্র নং-১২০, ১২৪, ১২৫, ১০৫ ও ১২৭
কেন্দ্রগুলো থেকে দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক জাল ভোট প্রদান করা হয়েছে।
এছাড়াও ভোট গণনার সময় তার পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দিয়ে কিছু কিছু কেন্দ্রে পেশীশক্তির ব্যবহার করে ভোট গণনায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। অনেক জায়গায় ধানের শীষের বান্ডেলে দাড়িপাল্লার ব্যালট প্রবেশ করে গণনা করা হয়েছে।
তাই এ আসনের ঘোষিত ফলাফল স্থগিত করে উল্লিখিত কেন্দ্র সমূহে পূণঃভোট গ্রহন, অবশিষ্ট কেন্দ্রসমূহের ভোট পূনঃগণনাসহ সংশোধিত ফলাফল ঘোষনার মাধ্যমে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহ্বান জানান।
এ সময় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নব নির্বাচিত সংসদ সদস্য গাইবান্ধা-০১( সুন্দরগঞ্জ) মাজেদুর রহমান মাজেদ,
গাইবান্ধা-২ (সদর) আসনের আব্দুল করিম,
গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী -সাদুল্লাপুর) আসনের
নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি)
আসনেট আব্দুল ওয়ারেছসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।