সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “Proposed Cabinet Members” শীর্ষক একটি তালিকায় কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর নাম ধর্ম মন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে।

 

প্রচারিত তালিকার ২৫ নম্বরে “Mozzafal Hossain Kaykobad – Minister of Religious Affairs” উল্লেখ রয়েছে। তালিকাটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে মুরাদনগরসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি একটি প্রস্তাবিত তালিকা। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো গেজেট বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি চূড়ান্ত বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ অভিজ্ঞতা ও একাধিকবার নির্বাচিত হওয়ার কারণে কায়কোবাদ মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন—এমন আলোচনা আগে থেকেই ছিল। এখন সবার নজর আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}