নীলফামারীর  ডোমারে জামায়েত নেতা,কর্মী ও সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন

নীলফামারী-১ আসনের জামায়াত সমর্থিত নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

গত রোববার বিকালে ডোমার পৌর শহরের আইডিয়াল স্কুলে উপজেলা জামায়েতে ইসলামী এই সংবাদ
সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে নব নির্বাচিত
সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন,গত শনিবার চিলাহাটিতে আমাদের
কর্মী ও সমর্ককদের উপর হামলা করা হয়েছে।
দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কারনে বিভিন্নভাবে আমাদের
নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনে পরাজিত প্রার্থী তার
কর্মীদের ধৈর্য ধরার আহবান জানালেও তার প্রতিফলন দেখা যাচ্ছেনা।  আমরা বলতে চাই নির্বাচনে জয়-পরাজয় থাকবে। আর এটাই গনতন্ত্রের সৌন্দর্য। তিনি আরো বলেন,  আপনারা জনগনের জন্য কাজ করেন যাতে আগামীতে জনগনের ম্যান্ডট নিয়ে
জয়লাভ করতে পারেন।  তিনি বলেন,প্রশাসন যদি একটু
ভুমিকা রাখতো তাহলে আমাদের যেসব কর্মী আহত হয়েছিল হয়তোবা সেই ঘটনা ঘটতোনা।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন,ফ্যাসিষ্ট সরকারের পুলিশর মত
আচরন করলে চলবেনা। পুলিশকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ যদি নিরপেক্ষতা বজায়
রাখে তবে যে কোন অন্যায়
প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন আমরা সন্ত্রাসের
বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা
করেছি। আমরা চাঁদাবাজী করিনা, তাই
কাউকে করতে দেওয়া হবে না। যেহেতু আমরা বিরোধী দলে আছি তারমানে এইনা যে আমরা অন্যায় দেখেও চুপ করে বসে থাকবো। অন্যায়,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা কোন আপোষ করবোনা।

সরকারী দলের দাযিত্ব অনেক জানিয়ে তিনি বলেন,সরকারী দলকে অনেক দায়িত্বশীল হতে হয়। সরকারী দল ও বিরোধীদল হলো গনতন্ত্রের প্রতিক। নির্বাচনের পর থেকে বি়ভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন যারা
এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি হামলা ও হুমকি বন্ধের
আহবান জানিয়ে বলেন,দেশকে
গড়তে হলে সকলকে এক হয়ে
কাজ করতে হবে। তিনি বলেন,আমরা সকলে এক
হয়ে কাজ করলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।

উপজেলা জামায়াতের আমির
মাওলানা আব্দুল হাকিমের
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক
রবিউল ইসলামের সঞ্চালনায়
সংবাদ সম্মেলনে বিভিন্ন
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}