ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সংগীতা রাণী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের রানী ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সংগীতা রাণী ওই এলাকার মোহন চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, সংগীতা রাণীর স্বামী সকালে কাজে বেরিয়ে যাওয়ার পর সংগীতা রাণী সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরেন। পরে তার মেয়ে স্কুল থেকে ফিরে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় মৃতে কাছে থাকা একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল— “ বাবা আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি সেই ভুলের কোনো ক্ষমা নাই। তাই আমি আর বাঁচতে চাই না। আমার সেই ভুলের শাস্তি মৃত্যু। তাই আমি মরে গেলাম আমার মরার জন্য কেউ দাই নয়।”

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}