বরগুনার বেতাগীতে বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নৌবাহিনীর শুভেচ্ছা উপহার দেওয়া হয়। আজ সোমবার সকাল ১১ টার দিকে বেতাগী নৌ বাহিনী কন্টিনজেন্ট চলে যাওয়ার সময় বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থীদের পানি পানের সুবিধার্থে শুভেচ্ছা উপহার হিসেবে অত্র কলেজের প্রিন্সিপাল প্রফেসর সমর কুমার বেপারির নিকট আরও প্লান্টটি হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেতাগী উপজেলায় বাংলাদেশ নৌ বাহিনীর কন্টিনজেন্ট বেতাগী সরকারি কলেজে অবস্থান করে। দীর্ঘ সময় শেষে আজ নৌ বাহিনীর কন্টিনজেন্ট বেতাগী থেকে চলে যায়। বেতাগী সরকারি কলেজের সকল শিক্ষার্থী যাতে নিরাপদ পানি পান করতে পারে তার জন্য তাদের এ মহৎ উদ্যোগ। এ বিষয়ে অত্র কলেজের প্রিন্সিপাল তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}