কিশোরগঞ্জের হোসেনপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে আয়োজিত (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও  সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসোইন, অধ্যক্ষ মুসলেহ উদ্দিন, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন,সাবেক প্রফেসর এবিএম সিদ্দিক চঞ্চল,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক,হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন । সভায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে ।

কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, থানা পুলিশ ও পৌর প্রশাসনের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সভায় বক্তারা দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনে সংশ্লিষ্ট সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}