কিশোরগঞ্জের হোসেনপুরে শ্বশুরের মৃত্যু সংবাদ সইতে না পেরে স্ট্রোকে মেয়ের জামাইয়ের মৃত্যু হয়েছে ।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আব্দুল করিম (৭০) গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি ) সকালে তার মৃত্যু হয়। শ্বশুরের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে আব্দুল করিমের জামাতা মোঃ হিরা মিয়া (৪৭) প্রচণ্ড মানসিক আঘাত পান এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত হিরা মিয়া একই গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে। একই পরিবারের এমন দু’জন সদস্যের পর পর মৃত্যুতে পরিবারসহ প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুর্শিদ উদ্দিন মৃত্যুর খবরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}