বাংলার মাটি, বাংলার আকাশ—এই দুটি শব্দ যেন মিশে আছে বাঙালির হৃদয়ের গভীরে। আমাদের এই সবুজ শ্যামল ভূমি প্রকৃতির অপার সৌন্দর্যের আঁধার। এ মাটি শুধু ধান, পাট, ফুল আর ফলের খনি নয়, এ মাটি বাঙালির জীবন, সংস্কৃতি ও ইতিহাসের আধার। শস্যে ভরা এই বাংলার মাঠঘাট যেন এক অপূর্ব ক্যানভাস, যেখানে প্রকৃতি তার আপন রঙে আঁকে জীবনের চিত্র। বটগাছের ছায়া, খেজুর রসের মিষ্টি স্বাদ, মাটির সোঁদা গন্ধ—সবকিছু মিলে বাংলার প্রকৃতি যেন এক কবিতার নাম। পাহাড়-টিলা, নদী-নালা, এবং সাগরপারের রূপসী বাংলার প্রতিটি কোণে মিশে আছে এক মহাকাব্য। মেঘালয়ের পাদদেশ থেকে পদ্মা-মেঘনার মোহনা পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ড শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, তার ইতিহাস আর ঐতিহ্যের জন্যও অনন্য। হাজার বছরের সংগ্রামের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে এ ভূমি। বাংলার কৃষক, বাংলার গ্রাম্য জীবন, বাংলার আকাশ-বাতাস যেন প্রতিনিয়ত কথা বলে এক সোনালি অতীতের। এই সবুজ ভূমি কখনো দিয়েছে রবি ঠাকুরের কবিতার ভাষা, কখনো নজরুলের বিদ্রোহের আগুন।
এখানেই সৃষ্টির বীজ বুনেছেন জীবনানন্দ, যেখানে বাংলার প্রকৃতির বুকে ফুটেছে তাঁর কবিতার ‘রূপসী বাংলা’। কিন্তু এই সবুজ ভূমি আজ প্রশ্নবিদ্ধ। এখানকার মাটি ও মানুষ কি তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে? কৃষকের ঘাম ঝরানো ফসল কি আজ প্রকৃত মূল্য পাচ্ছে? এই শ্যামল ভূমি কি ধরে রাখতে পারবে তার প্রাকৃতিক সৌন্দর্য? এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে দাঁড়িয়ে। বাংলার সবুজ শ্যামল ভূমি আমাদের গর্ব, আমাদের অহংকার। এই মাটি শুধু জীবিকা নয়, জীবনের উৎস। আমাদের দায়িত্ব এই ভূমিকে রক্ষা করা, এর সৌন্দর্য ও ঐতিহ্যকে আগামীর প্রজন্মের জন্য টিকিয়ে রাখা। এই ভূমি যেন চিরকাল সবুজে মোড়ানো থাকে। বাংলার এই প্রকৃতি যেন কবিতার মতো বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। শ্যামল বাংলার এই রূপ যেন সবসময় আমাদের অন্তরে মিশে থাকে, আমাদের স্বপ্ন জাগায়, আমাদের বাঁচার অনুপ্রেরণা হয়ে থাকে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}