ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর-রাধিকা সড়কের কনিকাড়া বাজার সংলগ্ন এলাকায় সড়ক পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কার ফলে মর্মান্তিক দুর্ঘটনায় কনিকাড়া গ্রামের আবুল খায়ের (৭০) নামের একজন মারা যান। তিনি ঐ গ্রামের আলহাজ্ব মন্তাজ উদ্দিন (মৃত) এর দ্বিতীয় ছেলে এবং ডাক্তার নবীর হোসেনের বাবা। স্থানীয় সূত্রে জানা যায়- গতকাল (১৭/২/২৬) সন্ধ্যা ৭ টার পর এ পথচারী রাধিকা-নবীনগর সড়কের কনিকাড়া বাজার সড়কের সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কালে তিনি স্ত্রী, ৫ ছেলে এবং ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে যান।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}