বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর ৩  সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় যশোরের শার্শার বাগআঁচড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্বাবধানে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সন্তু,শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বর্ণকার,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}