আত্মশুদ্ধি, সংযম ও রহমতের মাস পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরের শার্শার বাগআঁচড়ায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালি ও সেক্রেটারি তবিবুর রহমান, জামায়াত নেতা মাষ্টার নজরুল ইসলাম,তরিকুল ইসলাম।

বক্তারা বলেন, মাহে রমজান কেবল রোজা রাখার মাস নয় এটি আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতা চর্চার এক মহিমান্বিত সময়। সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, রমজানকে ঘিরে যেন কোনো অসাধু চক্র দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজার ব্যবস্থার মাধ্যমে শ্রমজীবী, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তি ও মর্যাদার সঙ্গে সিয়াম পালন করতে পারেন, তা নিশ্চিত করার দাবি জানান তারা

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}