১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, জেলা প্রাণিসম্পদ অফিস, চট্টগ্রাম কর্তৃক পবিত্র মাহে রমজানে সাধারণ ভোক্তাদেরকে সুলভ ও সাশ্রয়ী মূল্যে ডিম, মাংস ও দুধ সরবরাহের লক্ষ্যে বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এউপলক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ন সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব ডিপিও রাসেল উদ্দীন, যুব ক্যাব সন্বয়ক রাইসুল ইসলামসহ ডেইরী অ্যাসোসিয়েশনএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাব নেতৃবৃন্দ প্রাণিসম্পদ অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ দেশের সর্বত্র ছড়িয়ে দেবার আহবান জানান। ব্যবসায়ীরা রমজান মাসে অতিমুনাফা ও কৃত্রিম সংকট না করে সংযম প্রদর্শন রোজাদারদেরকে রোজা পালনে এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}