ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জল্লায় বুড়ি নদীর তীর ভেকু দিয়ে কেটে বাঁধ নির্মাণ করে নদী জায়গা দখল করে বালুর ব্যবসা প্রস্তুতি চলছে। নবীনগরের পৌর এলাকার জল্লা-কনিকারা সেতুর নিচে সড়ক ঘেঁষে এই অবৈধ কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

আজ (২০/২/২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়- বুড়ি নদী শুকনো থাকায় তীর থেকে নদীর গভীরে ভেকু দিয়ে মাটির বাঁধ তৈরি করা হয়েছে। স্থানীয়রা জানায়- কিছু দিন যাবত এলাকার একটি সঙ্ঘবদ্ধ চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী ভরাট করে এখানে বালু ব্যাবসার উদ্যোগ নিয়েছে। ভয়ে তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়- নদীর জায়গা দখল করা আইনত দন্ডনীয় অপরাধ।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন-“খোঁজ খবর নিয়ে দেখছি নদী দখলের অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনের সভাপতি শামিম আহামেদ জানান-“বুড়ি নদী এমনিতেই ভড়াট হয়ে যাচ্ছে। খোঁজখবর নিয়ে নিচ্ছি নদী দখলের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবী জানান তিনি।”