রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু,এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন,রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজু রহমান হুমায়ুন,সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নুর নবী ভুইয়া সহ রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা।
এসময় নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ৫২ এর ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। এর ধারাবাহিকতায় ২৪ শের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ। বিগত ১৭ টি বছর আমরা এদেশে ভাষা শহীদদের প্রতি কোন শ্রদ্ধা নিবেদন করতে পারিনি।
আমাদের হতে হয়েছে অনেক অত্যাচার নির্যাতনের। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে এদেশে নতুন করে একটি স্বপ্ন তৈরী হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশকে একটি সুন্দর উন্নয়নমুখী দেশ গড়ার সুযোগ এসেছে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।