ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় র্যাব-৯ এর অভিযানে ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আজ (২১/২/২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত বাড়ি থেকে তা উদ্ধার করা হয় ।
দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেে র্যাব-৯, সিপিসি-১ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ। তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র্যাব-৯ এর একটি আভিযানিক দল নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় অভিযান চালানো হয় এ সময় পরিত্যাক্ত বাড়ী থেকে ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি জিডি মূলে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।