২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং শনিবার সকাল ১০ঃ৩০ টায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভাটি লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংগদু উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এখলাস মিয়া খান।
এসময় আরো ছিলেন সরকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠনের প্রধান, লংগদু থানা, সেনা জোন, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবং সভাপতি, সাধারন সম্পাদক, বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

সভায় ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির এক গৌরবময় ইতিহাস যা আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}