ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

 

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।

 

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, তথ্য আপা মনিকা বসু, সমবায় অফিসার ইয়াকুব আলী, পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মোঃ ইয়াকুব আলী, মোঃ আজাদ খান, ওয়াহিদুজ্জামান মোল্যা, এ.জি.এম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, শেখ আঃ কুদ্দুস, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, মোস্তফা কবির, কামরুল ইসলাম ফিরোজ, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, আঃ ওহাব মোল্যা, নুরুজ্জামান মোল্যা, শেখ মোস্তফা, মোস্তফা মোল্যা, শুভ সালাউদ্দিন মোল্যা, আলামিন মোল্যা, আসাদুজ্জামান কাঞ্চন, পি.এম কামরুল ইসলাম, সেন্টু মাস্টার, আব্দুল গাফ্ফার প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মেজবাহ উদ্দিন ও আব্দুস সবুর কাজল।

 

সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও দুর্নীতি রোধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল এলাকাবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস প্রদান করেন।

 

সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম জোরদার করা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}