কিশোরগঞ্জ -১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের বিএনপি দলীয় সাংসদ ও কিশোরগঞ্জ জেলা বিএনপির ৩ বারের সফল সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম এম পি হোসেনপুর উপজেলাকে মাদকমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ার প্রত্যায় ব্যাক্ত করে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তার আনুষ্ঠানিক প্রথম সফরে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে এ আশাবাদ ব্যাক্ত করেছেন। তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ ও সমস্যার বিষয়ে খোজ খবর নিয়েছেন এবং উপস্থিত সকলের বক্তব্য ও বিভিন্ন আলোচনা মনযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের ব্যাপারে উভয়পক্ষ একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছেন ৷ এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী সমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, এএসপি তফাজ্জল হোসেন । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ রাশেদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান জিকো, প্রাণীসম্পদ অফিসার উজ্জল হোসাইন, আড়াইবাড়িয়া ইউ: চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, সাহেদল ইউঃ চেয়ারম্যান ফিরুজ উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজি আসমা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাম্পাদক খাইরুল ইসলাম ফকির সহ হোসেনপুর উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত হিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}