কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় ইয়াবা সেবনের মাধ্যমে স্থানীয় জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

২৩/০২/২০২৬ তারিখ রাতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং মোবাইল কোর্ট আইনের আওতায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১,৪০০/- টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত আলামত তাৎক্ষণিকভাবে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

একই দিনে স্কুলের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মুরাদনগর সফরকালে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মাদক, সন্ত্রাস ও অবৈধ কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তাঁর সেই কঠোর বার্তার পরপরই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}