কচুয়া উপজেলার পালগিরী এলাকায় কচুয়া প্রোভাটি রিলিফের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রমজান’র ফুড প্যাক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগকে পালগিরী গ্রামের মাস্টার মোঃ মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

গতকাল ২৪ই ফেব্রুয়ারী মঙ্গলবার উক্ত কর্মসূচীতে এলাকার হত দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মাহে রমজান’র ফুড প্যাক বিতরণ করা হয়েছে। উক্ত বিষয়ে আয়োজকরা জানায়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

উপজেলা যুবদলের সহ সভাপতি মোঃ আকতার হোসেন বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস চলমান।তাদের দ্বারা এই উদ্যোগকে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান।

এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গঃ এলাকার লোকজন তাদের এই উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}