কিশোরগঞ্জের তাড়াইল বাজারে সিলিন্ডার গ্যাস মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাড়াইল বাজারে পরিচালিত অভিযানে সাহেব কসমেটিকস নামের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক ইয়াসিনকে তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, গ্যাসের সিলিন্ডার মজুদ রেখে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। এ সময় তাড়াইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রির আহ্বান জানান তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}