কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বোয়ালিয়ার চর গ্রামে ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত শুভ মিয়া সৌদি প্রবাসী মো: সাদেকুল ইসলামের একমাত্র ছেলে। তার মামাত ভাই এনামূল হক এ প্রতিবেদককে জানিয়েছেন, শুভ মিয়া রমজান মাসেই সৌদি যাওয়ায় সকল প্রক্রিয়া সম্পন্ন করেছিল এবং সে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ।

তার মায়ের ইচ্ছে অনুযায়ী ছেলে যেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে তারপর বিদেশে যায়। কিন্তু মায়ের সেই আশা আর পূরণ হলো না, সৌদি আরবের বদলে ঘাতকরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নিহতের চাচি হেনা আক্তার ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকায় আঃ সালামের ছেলে নাঈম মিয়া (২১) নুরু মিয়ার ছেলে রিয়াদ (২২) তাইজুল ইসলামের ছেলে সফিকুল (২২) ও হিমেল (২০) বকুল মিয়ার ছেলে আরমান (২১) সহ আরও অজ্ঞাতনামা ৮/১০ বখাটে প্রতিদিন তারাবির নামাজের সময় এলাকার বিভিন্ন বাড়িতে ইট দিয়ে টিনের চালে ঢিল ছুড়ে এলাকায় আতন্ক সৃষ্টি করত।

ঘটনার দিন (২৪ ফেব্রুয়ারী) রাতে বিভিন্ন বাড়িসহ নিহতের বাড়িতে ইট মারতে থাকে,এ সময় নিহতের মামাতো ভাই এনামুল ও শুভ মিয়া এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় বোয়ালিয়ার চর জামে মসজিদের সামনে দু পক্ষের লোকজনের মাঝে তুমল জগড়া শুরু হলে প্রতিপক্ষের লোকজন শুভ মিয়াকে মাথা,গলা ও শরীরে ছুরিকাঘাত করলে যে আহত হয়ে লুটিয়ে পড়ে।

তার বাড়ির লোকজন প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানে যাওয়ার পথে রাত আনুমানিক ১২ টার দিকে শুভ মারা গেছে ৷ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একমাত্র ছেলে হারিয়ে বাড়িতে শোকের মাতম চলছে। হোসেনপুর থানার ওসি তদন্ত লিমন বোস জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আভিযুক্তদের সনাক্ত করে আটক করার জন্য অভিযান চালাচ্ছে ৷

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}