চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়নের কানাইমাদারী গ্রামের অভিজ্ঞ ও জনপ্রিয় শিক্ষক জনাব মোঃ জাকির হোসাইন কর্তৃক পরিচালিত স্বনামধন্য শিক্ষামূলক প্রতিষ্ঠান “লেসন ভিউ একাডেমি” এর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে চমকপ্রদ সফলতা অর্জন করেন।

অত্র প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ, নুর সাইবা, তাসনিম সুলতানা। এই ৩জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি (সাধারণ গ্রেড) অর্জন করেন।

এই বিষয়ে জানতে চাইলে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ জাকির হোসাইন বলেন, দীর্ঘ ১যুগ পর অনুষ্ঠিত হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা পরবর্তী সময়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতামূলক জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের নিমিত্তে নিয়মিত মডেল টেস্ট সিরিজ, সকাল-বিকাল পাঠদান ও নিয়মিত তদারকির মধ‍্য দিয়ে আমাদের প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে চমকপ্রদ সফলতা অর্জন করতে সক্ষম হয়। তাই আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক- শিক্ষিকামণ্ডলীদের, সচেতন অভিভাবকদের প্রতি ও অত্র এলাকার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকামণ্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এটা আমাদের প্রতিষ্ঠান তথা কানাইমাদারীবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এই সফলতার ধারা অব্যাহত রাখতে এলাকাবাসীর বর্তমানের ন্যায় আগামীতেও সকলের আন্তরিক সহযোগিতা কাম্য করছি এবং বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা ও দীর্ঘ আয়ৃ কামনা করছি। পরিশেষে, আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া আদায় করছি। আমিন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}