গাইবান্ধা সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রোকেয়া বেগম (৪৫) থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের বাসিন্দা রোকেয়া বেগমের সঙ্গে একই গ্রামের মোঃ বিপুল মিয়া (৪২) ও পিয়াল মিয়ার (৩০) দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ সংক্রান্ত সিআর ১৬৫১/২৫ ও পিটিশন নং ১১০৬/২৫ মামলা আদালতে বিচারাধীন রয়েছে।জমিটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
ভুক্তভোগীর দাবি, গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে তিনি বাড়ির সামনের জমিতে যাওয়ার পথে পিয়ারাপুর জামে মসজিদ সংলগ্ন একটি ব্রিজের কাছে পৌঁছালে অভিযুক্তরা লাঠি ও লোহার রড নিয়ে তার পথরোধ করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিপুল মিয়া বাঁশের লাঠি দিয়ে তার পিঠ ও পায়ে আঘাত করেন এবং কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটান। পরে পিয়াল মিয়া তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন বলে দাবি করা হয়েছে।চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণ শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}