চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে মুরাদ নগর মির্দা পাড়ার ৩ নং ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় প্রায় ১২০ টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে এলাকার নিম্নশ্রেণীর মানুষের জন্য ব্যায়বহুল ইফতার সামগ্রী প্রদান করা হয়।বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য, যা স্থানীয়দের জীবনযাত্রার কিছুটা ভার কমাবে বলে আশা করা হচ্ছে।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষকদলের সহ সভাপতি মো. জসিম এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন বিএনপির বায়োজিদ থানার সেক্রেটারি আব্দুল কাদের জসিম, কৃষকদলের মহানগরের সেক্রেটারি সাবের আহমদ টারজেন, বায়োজিদ থানা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি মো. সাজ্জাদ, এবং বায়োজিদ থানা বিএনপির উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, মো. চানমিয়া, মো. আবুল, এম আর ফারুক, লেদু সওদাগর, জানে আলম সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময়, স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “এমন মুহূর্তে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো জরুরি। বিশেষ করে রমজান মাসে দুঃস্থ মানুষের সহায়তায় আমরা ঐক্যবদ্ধ। আমাদের এই ছোট্ট সহায়তা তাদের মুখে হাসি ফুটাতে সক্ষম হোক, এটাই আমাদের বড় প্রাপ্তি।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}