খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ-সংগঠন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ৩ টায় কয়রা উপজেলা জামায়াত অফিসে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাবের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি অধ্যক্ষ গাউসুল আযম হাদী।
আরো উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক অলিউল্লাহ, আলী আকবর মোড়ল, শেখ আবুল কালাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবু তাহের,উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাওলানা সুজাউদ্দিন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর জিএম মিজানুর রহমান, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মোঃ আবু সাঈদ প্রমুখ।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}