অস্ট্রেলিয়ার সিডনিতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের’-বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। গত ৪ মার্চ স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সিডনির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

ক্লাবের সভাপতি রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল নোমান শামীম। ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামিমুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ সিরাজুল হক এবং একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ সুলতান মাহমুদ। এছাড়া কাউন্সিলর মাসুদ চৌধুরী, এলিজা আজাদ রহমান টুম্পা, আশিকুর রহমান এশ এবং ইব্রাহীম খলিল মাসুদসহ সিডনির কমিউনিটি নেতৃবৃন্দ প্রবাসে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানান। বাংলাদেশ থেকে আগত বাংলানিউজের সাংবাদিক সোহেল শাওরিয়ারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের লেখনী ও ঐক্যবদ্ধ অবস্থান সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ পৌঁছে দিচ্ছে। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে সিডনিতে বাংলাদেশি কমিউনিটির সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত আব্রাহাম লিঙ্কন এবং বাংলাদেশ এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলমগীর হোসেইনসহ বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}