পবিত্র মহিমামান্বিত মাহে রমজানুল মোবারক উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর সুলতানপুর ঐতহ্যবাহী জামিয়া তাহরিকুল ঈমান মাদ্রাসা মসজিদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে অত্র মসজিদে নুর কমপ্লেক্স প্রাঙ্গনে এক আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ইসলামিক আলোচক মুফতী ইসহাক আল হোসাইন সুলতানপুরী এর সভাপতিত্বে এবং অত্র মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এস এম সফিউল্লাহ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহমুদা আক্তার, সিভিল সার্জন ডা:নোমান মিয়া। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ডিসি মহোদয়ের পিতা আবুল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুলতানপুর ইউনিয়নের বিএনপির সভাপতি শেখ মহসিন,সুলতানপুর ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি এডভোকেট আতিকুল ইসলাম সোহেল,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বাংলাদেশ হেফাজতে ইসলাম এর সহ প্রকাশক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলন সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণ উলামা ঐক্য পরিষদ সভাপতি মাওলানা মুসা মিয়া, শেখ লুৎফুর রহমান পেশকার, শেখ কাউসার, হাজী আবু সায়েদ, এনসিপি নেতা আতাউল্লা, গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুদ্দিন মোল্লা,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিব্বির আহমেদ ভূঁইয়া, প্রচার সম্পাদক শাহ আলম ভূঁইয়া আরো উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সিনিয়ার সহ-সভাপতি মহসিন সরকারসহ, রাজনৈতিক সামাজিক ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণে করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এবং সকলের উপস্থিতিতে একটি প্রাণবন্ত কর পরিবেশে উক্ত ইফতার ও দোয়া মাহফিল পরিমাপ্ত হয়।