পাট সোনালী আঁশ, দেশের গৌরব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিন শীষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, পাট গবেষণা ইনস্টিটিউটের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ওসি )মোঃ আমিনুর ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পাট অধিদপ্তরের প্রতিনিধি, কৃষক ও শিক্ষার্থীরা।
র‍্যালিটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারীরা পাটের ব্যবহার বৃদ্ধি ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। পরিবেশ রক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সবাইকে সচেতন হতে হবে। পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}