ক্যাম্পাসে হত্যার সংস্কৃতি বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কালচারাল সোসাইটি। গুম-খুন বন্ধে তারা তিনটি দাবি তুলে ধরেন।

শুক্রবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা বিগত সময়ে হত্যা ও গুম হওয়া শিক্ষার্থীদের প্রতীকী রূপে বিচার দাবি করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, গুম হওয়া শিক্ষার্থী ওয়ালীউল্লাহ, মুকাদ্দাস, ক্যাম্পাসে সাজিদ আব্দুল্লাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা বারবারই অন্ধ আশ্বাসে আমাদের হতাশ করেছে। সম্প্রতি সময়ে নিজ বিভাগে সহকারী অধ্যাপক কে গলা কেটে হত্যা করা হয়েছে। আমাদর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হত্যার বিচার দাবিতে দৃশ্যত পদক্ষেপ নিলেও ক্যাম্পাসে আমাদের অভিভাবকতূল্য শিক্ষকরা বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি। বিষয়টি খুবই লজ্জাজনক।

এসময় শিক্ষার্থীদের পক্ষে সংগঠনের আহ্বায়ক মো. শান্ত শিশির তিনটি দাবি তুলে ধরেন। দাবি তিনটি হলো– বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ঘটে যাওয়া সকল প্রকার গুম এবং খুনের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে; ক্যাম্পাসে চলমান খুনের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে বন্ধের ঘোষণা দিতে হবে; এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদারের ঘোষণা দিতে হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}