ফরিদপুর শহরের কোতয়ালী থানা এলাকায় সংঘটিত পৃথক দুটি আলোচিত হত্যাকাণ্ডের জোরালো তদন্তে নেমেছেন মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার,মোঃ নজরুল ইসলাম । সাম্প্রতিক ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট দুই মামলার ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় তিনি তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিদর্শনকৃত মামলাগুলোর মধ্যে একটি ৩ মার্চ ২০২৬ তারিখে রুজুকৃত মামলা নং-১৫, যা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছে। অপরটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মামলা নং-৫৯, যেখানে দাঙ্গা, অনধিকার প্রবেশ, মারধর ও হত্যাচেষ্টাসহ হত্যার অভিযোগে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় মামলা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশ সুপার আলামত সংগ্রহ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে মামলার অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, “অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।”

তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন এবং কোতয়ালী থানা-এর অফিসার ইনচার্জ মোঃ মোহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়াও সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের এমন উচ্চপর্যায়ের তৎপরতায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রশাসনের সক্রিয় অবস্থানের ফলে চাঞ্চল্যকর এই দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে।

পুলিশ জানায়, তদন্ত কার্যক্রম জোরদার রয়েছে এবং গুরুত্বপূর্ণ সূত্র যাচাই-বাছাই করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}