কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাংগাটিয়া জমিদার বাড়ির গেটসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসা দিয়ে পরিচিতি পাওয়া প্রখ্যাত হোমিও চিকিৎসক ও শিক্ষক শ্রদ্ধেয় দিলীপ চন্দ্র দে (দীপু বাবু) আর নেই।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভানুধ্যায়ী, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, দিলীপ চন্দ্র দে দীর্ঘদিন ধরে হোসেনপুর উপজেলার গাংগাটিয়া জমিদার বাড়ির গেটের সামনে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি হোমিও চিকিৎসায়ও ব্যাপক সুনাম অর্জন করেন। এলাকার সাধারণ মানুষ তার আন্তরিকতা, সহজ-সরল আচরণ এবং নিঃস্বার্থ চিকিৎসা সেবার জন্য তাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। স্থানীয়দের মতে, দিলীপ চন্দ্র দে ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও আত্মসম্মানবোধসম্পন্ন একজন মানুষ। তার চিকিৎসা ও মানবিক আচরণের কারণে গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন। স্থানীয়রা জানান, মানুষের সেবায় নিবেদিতপ্রাণ এই শিক্ষক ও চিকিৎসকের অবদান এলাকাবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}