চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গনতন্ত্রের আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান- এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইদ্রিচ এবং সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির উদ্দিন শাওন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক জনাব সাইফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব জনাব শরিফুল ইসলাম তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম, মোতাহের হোসেন, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজা হায়াত খান, নাঈম উদ্দিন দিপু, এস্তাপিজুর রহমান, তৌহিদুল ইসলাম এবং সদস্য ইব্রাহিম, আশরাফ খোরাইসি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ সময় তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বাংলাদেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}