গাইবান্ধায় এসিল্যান্ডের গাড়ি দেখে ভয়ে ভোঁ দৌড় দেয়ায় উল্টে গেছে মাটি বহনকারী ট্রাক্টর। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে চালক জাহাঙ্গীর আলম। দৃশ্যটি প্রত্যক্ষ করতে ঘটনাস্থলে জমে উৎসুক জনতার ভীড়।

শনিবার (৭ মার্চ) বিকেলে ঘটনাটি ঘটে জেলার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর দামোদরপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সঞ্জয় কুমার নামের এক ব্যক্তি পুকুর খনন করছিলেন। এর মাটি ট্রাক্টর দিয়ে বহন করায় রাস্তা নষ্টের অভিযোগ ওঠে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন অভিযানে আসেন। এ সময় অভিযানের গাড়ি দেখে ভয়ে ট্রাক্টর চালাক জাহাঙ্গীর আলম দ্রুত সটকে পড়ার চেষ্টা করলে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে একটি ধানক্ষেতে পড়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে ট্রাক্টর চালক জাহাঙ্গীর আলম বলেন, সঞ্জয় কুমারের খনন করা পুকুরের মাটি ট্রাক্টর দিয়ে বহন করছিলাম। এসময় স্থানীয় আইয়ুব আলী ও লিটন মিয়া আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না পারায় তারা এসিল্যাণ্ডকে ডেকে এনে আমাকে আটক করার চেষ্টা করেন। আমি ভয়ে দ্রুত ট্রাক্টরটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করলে ট্রাক্টরটি উল্টে একটি ধানক্ষেতে পড়ে যায়। আমি অল্পের জন্য প্রাণে রক্ষা পাই।

অভিযুক্ত আইয়ুব আলী ও লিটন মিয়া বলেন, চালক জাহাঙ্গীর আলমের অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা কোন চাঁদা দাবি করিনি। তবে জনস্বার্থে ট্রাক্টর দিয়ে রাস্তা নষ্টের ব্যাপারে জাহাঙ্গীরের সঙ্গে কথা হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন বলেন, অভিযানের সময় ট্রাক্টরটি থামাতে বলা হলে চালক না থামিয়ে দ্রুত চলতে গিয়ে নিজেই দুর্ঘটনার শিকার হয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}