কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রোববার (৮ মার্চ) র্যালি আয়োজন করা হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির মূল প্রতিপাদ্য ছিল: “আজকের পদক্ষেপ, আগামীের ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তারা ও সাধারণ নারীসহ স্থানীয়রা অংশ নেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই র্যালি আয়োজন করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা লিফলেট বিতরণ এবং স্লোগান প্রদান করে নারীর ক্ষমতায়ন ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার র্যালি উদ্বোধন করেন এবং উপস্থিত সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানান।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}