মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলার সৃষ্টি হয়।

 

সোমবার (৯ মার্চ) বিকেলে তাড়াইল সদর খান ব্রাদার্স সংলগ্ন মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বক্তারা সমাজে ন্যায়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এম কে মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, কিশোরগঞ্জ জেলা উলামা-মশায়েখ কমিটির সভাপতি মাওলানা আব্দুল বারী রিয়াদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা একেএম ছানাউল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামীর হোসেন সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, উলামা মাশায়েখ আইয়িম্মাহ পরিষদ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ এবং জাতীয়তাবাদী উলামা দলের নেতা মাওলানা আবুল কালাম।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই শিক্ষা ধারণ করে সমাজে নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}