খুলনার কয়রা উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন মার্কেট, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষ করে কয়রা বাজারে কাপড়ের দোকান, মোংসালোমন বলেন এবছর তুলনা মূলক হিসাবে মানুষের ভিড় টা অনেক বেশি কয়রা বাজারে জুতার দোকানদার মনিরুল ইসলাম বলেন মানুষের মাঝে এবছর ঈদের আমেজ টা অনেক বেশি মনে হচ্ছে। কয়রা বাজার কিয়া কসমেটিকসর মালিক আলমগীর হোসেন বলেন ঈদে মানুষ বাহির থেকে যতো গ্রামের দিকে আসছে তোতা ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে নারী, পুরুষ ও শিশুদের ভিড় বাড়ছে প্রতিদিনই।কয়রা বাজারে

ব্যবসায়ী আবু সাইদ মিন্টু জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের ভিড় বাড়ছে। বিক্রিও অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি হচ্ছে। অনেক ব্যবসায়ী আশা করছেন, ঈদের আগের কয়েক দিন বেচাকেনা আরও বাড়বে।
অন্যদিকে কিছু ক্রেতা অভিযোগ করেছেন, ঈদকে সামনে রেখে কিছু দোকানে পণ্যের দাম তুলনামূলক বেশি রাখা হয়েছে। তবে তারপরও ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ তাদের সাধ্য অনুযায়ী কেনাকাটা করছেন।

স্থানীয়দের মতে, ঈদকে কেন্দ্র করে কয়রার বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকেও বাজারে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে,

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}